দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার( ৩ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনি, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এম মোর্শেদ আলম, নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হায়াত রুম্মান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সরদার, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মহিলা সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য লায়লা খাতুন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, আওয়ামী লীগ নেতা শেখ সাইফার রহমান, আলমগীর মিনা, গোলাম আজম মিঠু, আমির গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, যুবলীগ নেতা আজিম শেখসহ ইউনিয়ন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মী।

Tag
আরও খবর