শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচেপড়া ভিড়

খেলা চলাকালীন দৃশ্য

পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গাজিরহাট বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পার্শ্ববর্তী বড়গুনা উপজেলার আয়লা পাতাকাটা একাদশকে ২-১ সেটের ব্যবধানে হারিয়ে মির্জাগঞ্জের গাবুয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। 

দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ সহস্রাধিক নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেছেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা। গাজিরহাট যুব সংঘ'র উদ্যোগে এত বড় অয়োজনে খুশি স্থানীয়রা।

হাডুডু খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ্ (শানু মোল্লা), মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু বেপারী, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ জোমাদ্দার, সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম সজল প্রমুখ।

খেলা দেখতে আসা স্থানীয় দর্শক ও অতিথিরা জানান, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। 

তাঁরা আরো বলেন, হাডুডু খেলা আমাদের ঐতিহ্য। এই খেলাকে বাঁচিয়ে রাখতে মাঝে মাঝে এমন আয়োজন প্রয়োজন। এখনকার গ্রামের অনেক শিশু-কিশোর হাডুডু খেলা কি তা চোখেই দেখেনি। যেহেতু এটি আমাদের দেশের জাতীয় খেলা তাই খেলাটি চালু রাখা আবশ্যক।

আরও খবর