প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে নগদ টাকা-ইয়াবাসহ শীর্ষ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে শীর্ষ হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ নূরকে (৩১) নয় লাখ ১১ হাজার ৫৬০ টাকা, ৪ হাজার ৮ শ ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৫ টেকনাফের হ্নীলা বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবা কেনা-বেচার টাকা হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার চক্রের এই শীর্ষ ব্যবসায়ীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে ।


গ্রেপ্তার মোহাম্মদ নূর হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার ছেলে।


শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ নূর নামে শীর্ষ হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যক্তির দেহ ও তার দোকান তল্লাশি করে সর্বমোট চার হাজার ৮ শ ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে হুন্ডির মাধ্যমে পাচারের লক্ষ্যে রাখা নগদ নয় লাখ ১১ হাজার ৫৩০ টাকা, হুন্ডির কাজে ব্যবহৃত একটি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, দু’টি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের সর্বমোট নয়টি হিসাবের জমা বই, ৩৬টি চেকবই এবং একটি ডায়েরি জব্দ করা হয়।






জানা যায়, বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে পার্শ্ববর্তী দেশের ইয়াবা ব্যবসায়ীদের টাকা পরিশোধ করে। স্থানীয় কিছু বিকাশ এজেন্ট এবং এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান এই হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে মো. নূর শীর্ষ পর্যায়ের হুন্ডি ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারির সাথে জড়িত বলে স্বীকার করে।


জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে টাকা সংগ্রহ করে সে পার্শ্ববর্তী দেশের এজেন্টের সাথে যোগাযোগ করে। পরবর্তী ওই দেশের এজেন্টরা পুনরায় বাংলাদেশের কোন একটা ব্যাংক নম্বর বা বিকাশ নম্বর প্রদান করে ওই নম্বরে মাদকের টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলে। এই টাকাগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করে এবং গ্রেপ্তার মো. নূর এই কাজে লাখে ২-৪ শ টাকা কমিশন নিত।


এছাড়াও হুন্ডি ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে