লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

নেত্রকোনা-১ আসনে আ.লীগের মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন

নেত্রকোনা-১ আসনে আ.লীগের মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তপন কুমার তালুকদার (শংকর)। তিনি সিলেট এম.সি কলেজের ছাত্র সংসদ হোস্টেল শাখার জি.এস ছিলেন। তার জেঠা জ্ঞ্যানেন্দ্র চন্দ্র তালুকদার ১৯২০ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে বি.এ পাশ করেন। পরে তিনি সিলেকশনে ময়মনসিংহ ডিস্ট্রিক বোর্ডের মেম্বার নিযুক্ত হন।

শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর তার নিজ গ্রামে কলমাকান্দা ও দুর্গাপুর এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে তিনি এক সংবাদ সম্মেলন করে প্রার্থীতার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে তপন কুমার তালুকদার (শংকর) বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মূল সড়ক থেকে শুরু করে গ্রাম-গঞ্জের রাস্তাও পাকা হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে মনোনয়ন দিলে, আমি বিশ্বাস করি যেকোনো প্রার্থীর সঙ্গে আমি বিজয় লাভ করবো।