প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজারে প্রথম ট্রেন নিয়ে ছুটছেন মাহফুজুর

দশ বছরেরও বেশি সময় বিভিন্ন রুটে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চালিয়েছেন। এবার প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজারে ট্রেন নিয়ে যাত্রা করেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান।






রেলের পরিভাষায় তিনি লোকোমাস্টার (ট্রেন চালক)। সঙ্গে রয়েছেন সহকারী লোকোমাস্টার রুখন মিয়া।



ঝিকঝিক করে চট্টগ্রাম রেল স্টেশন থেকে পর্যটন নগরীর পথে ছুটল প্রথম ট্রেন। দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথের সবকিছু ঠিক আছে কিনা সেটি যাচাই করতেই রোববার (৫ নভেম্বর) এই পরিদর্শন ট্রেন চালানো হচ্ছে।


আর সেই ট্রেনটি চালিয়ে নিয়ে যাচ্ছেন মাহফুজুর রহমান।


ট্রেনের হুইসেল শুনে রেললাইনের পাশে জড়ো হয়েছেন সব বয়সের মানুষ। চলতি পথে সড়কের দুই দিকে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত মানুষ হাত নেড়ে জানাচ্ছেন অভিবাদন।



ময়মনসিংহের সন্তান মাহফুজুর রহমানের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরেই। তিনি রেলওয়ের সঙ্গে যুক্ত আছেন এক যুগেরও বেশি সময় ধরে। তবে লোকোমাস্টার হিসেবে ট্রেন চালাচ্ছেন ২০১৪ সাল থেকে। এর আগে সহকারী লোকোমাস্টার ও সাব লোকোমাস্টার ছিলেন। কিছুদিন আগে আখাউড়া থেকে আগরতলায় যে ট্রেন গেছে সেটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।


মাহফুজুর রহমান বলেন, ট্রেন চালাতে গিয়ে ছোট-বড় অনেক অভিজ্ঞতা হয়েছে। তবে, এবার পর্যটন নগরী কক্সবাজারে যাচ্ছি। এটিও আমার কাছে অনেক বড় অভিজ্ঞতার বিষয়। যা সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে। এর আগে আখাউড়া-আগরতলা ট্রেন নিয়ে গেছি।


মাহফুজুর রহমানকে সহযোগিতা করছেন সহকারী লোকোমাস্টার রুখন মিয়া। ২০১৭ সালে রেলওয়েতে যোগ দিয়েছেন তিনি। তারও রয়েছে অনেক অভিজ্ঞতার গল্প। তিনি বলেন, ‘বহু ট্রেনেই কাজ করেছি। তবে এবার এমন একটা গন্তব্যে যাচ্ছি, যেখানে সবাই বছরে একবার হলেও যেতে চান। আর সেই কক্সবাজারে প্রথম ট্রেন নিয়ে যাওয়ার পেছনে আমারও অবদান আছে, এটা আমার জন্য গর্বের’।


এর আগে শনিবার ৯২ বছরের পুরোনো কালুরঘাট সেতুতে ২২০০, ২৯০০ ও ৩০০০ সিরিজের তিনটি ইঞ্জিনের ট্রায়াল সম্পন্ন করে রেলের প্রকৌশল বিভাগ। এ ট্রায়াল রানও করেছেন মাহফুজুর রহমান।


ট্রেনে একাধিক গার্ড, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি), রেল ট্র্যাক সংক্রান্ত রেলকর্মী, প্রকৌশল, বাণিজ্যিক ও পরিবহন বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে