প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

হুইসেল বাজিয়ে পর্যটন নগরী কক্সবাজারে প্রবেশ করল ট্রেন

পর্যটন শহর কক্সবাজার পৌঁছেছে প্রথম ট্রেন। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ট্রেনের হুইসেল বাজিয়ে রামু জংশন থেকে কক্সবাজার স্টেশনে প্রবেশ করে স্বপ্নের ট্রেনটি। এর আগে সকালে পরীক্ষামূলক ট্রেনটি চট্টগ্রাম শহর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। পথে বিভিন্ন স্টেশনে রেলপথ পরিদর্শন করেন তারা।

২৯ সিরিজের লাইট ওয়েটের ইঞ্জিনে ৮টি বগি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ছুঁটে যাওয়া ট্রেনটি ৯ ঘণ্টায় কক্সবাজার গিয়ে পৌঁছে। যাত্রাপথে দোহাজারী, সাতকানিয়া, ইসলামাবাদ, রামুসহ বিভিন্ন স্থানে খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন রেলওয়ের কর্মকর্তারা।



স্পেশাল পরিদর্শন ট্রেন থাকা লোক মাস্টার সাজু কুমার দাশ সিভয়েসকে বলেন, যাওয়ার পথে কক্সবাজারগামী এই ট্রেন দেখতে বিভিন্ন স্থানে উৎসুক জনতা ভিড় করে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে অনেকে করেছে ভিডিও আবার অনেকে দিয়েছে স্লোগান। সকাল থেকে এই পরিদর্শন ট্রেনটি ৪টি স্থানে যাত্রা বিরতি করে।


রেলওয়ে পরিদর্শক রুহুল কাদের আজাদ বলেন, আজকে যে পরিকল্পনা নিয়ে আমাদের পরিদর্শন যাত্রা হয়েছে সেখানে আমরা ৫০ ভাগ সফল হয়েছি। যেখানে পরিদর্শনের জন্য দাঁড়ানো হয়েছে সেখানে উৎসুক জনতার কারণে শতভাগ নিরীক্ষণ করা যায়নি। তবে আগামীকাল আমরা আবার যাবো। প্রায় অনেক জায়গায় বিভিন্ন দিক পরিমাপ ও নিরীক্ষণ করে দেখতে হবে। তবে এটুকু নিশ্চিত কক্সবাজার রেল সড়ক শতভাগ রেডি। এরকম রেলপথ বাংলাদেশে কোথাও নেই

Tag
আরও খবর