১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

দুর্গাপুরের বিথী সাহা ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন


দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯। এর আওতায় বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন রাজধানীর ফার্মগেটের বাসিন্দা বিথী সাহা। প্রাপ্ত ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, ব্লেন্ডারসহ ঘরভর্তি অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য নিলেন তিনি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে তার নতুন সংসার সাজানোর স্বপ্ন পূরণ হওয়ায় মহাখুশি বিথী সাহা।

গত ৫ নভেম্বর মহাখালী ওয়্যারলেসগেট ওয়ালটন প্লাজা শাখায় বিথী সাহার হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার আবু নাসের প্রধান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, প্লাজা ম্যানেজার আল আমিন মিয়া, ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।

অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। সে জন্য সারাদেশে চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত পাওয়া যাবে।

ক্রেতা বিথী সাহার গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি জানান, সম্প্রতি তার বিয়ে হয়েছে। নতুন সংসারের জন্য গত ৪ নভেম্বর ওয়ালটন প্লাজা থেকে ৪৮ হাজার ৬৯০ টাকা দিয়ে একটি ফ্রিজ কেনেন। এরপর তার নাম, মোবাইল নম্বর ও ক্রয়কৃত ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই ওয়ালটন থেকে তার মোবাইলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার একটি এসএমএস আসে। বিথী সাহা বলেন, ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাব তা ভাবিনি। সত্যিই খুব ভালো লাগছে। আমার নিজ হাতে নতুন সংসার সাজানোর যে স্বপ্ন তা পূরণ করেছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ওই ক্যাশ ভাউচার দিয়ে নতুন সংসারের জন্য টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, ব্লেন্ডারসহ প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স পণ্য নিতে পেরেছি।

এ সময় আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের হাতে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ফ্রিজ তুলে দিচ্ছে। বর্তমানে দেশের সিংহভাগ চাহিদা মিটিয়ে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৪০টিরও বেশি দেশে। যা আমাদের দেশের জন্য গর্বের। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে ওয়ালটন।

Tag
আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে