চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

ত্রিপুরা - বাংলাদেশ নাট্যব্যক্তিত্ব সম্মাননা ও নাট্যবিষয়ক আলোচনা অনুষ্ঠিত

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ঐতিহাসিক আগরতলা প্রেসক্লাবে ০৪ নভেম্বর অনুষ্ঠিত হয় ত্রিপুরা - বাংলাদেশ নাট্যব্যক্তিত্ব সম্মাননা ও নাট্যবিষয়ক আলোচনা। উক্ত অনুষ্ঠানে ২৩ জন ভারতীয় শিল্পী কলাকুশলী সহ ২৭ জনকে বিভিন্ন শ্রেণীতে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলার প্রথম সচিব মোঃ আল আমিন, ত্রিপুরার বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব ও সংস্কৃতিজন শ্রী শাণিত দেবরায়, বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, ত্রিপুরার বিশিষ্ট লেখক, গ্রন্থকার ও নাট্যব্যক্তিত্ব ড. আশিষ কুমার বৈদ্য। 

নাট্যবিষয়ক আলোচনা শেষে নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক হিসেবে শ্রী ননী দেব, শ্রী সঞ্জয় কর, শ্রী পার্থ মজুমদার, শ্রী পার্থ প্রতিম আচার্য কে, বিশিষ্ট মঞ্চ অভিনেতা/ অভিনেত্রী হিসেবে শ্রী আশীষ মোদক, শ্রীমতী রঞ্জিতা দে, শ্রীমতী গোপা সেন গুপ্ত, শ্রীমতী সুপ্রীতি ঘোষ, শ্রী পিনাকপানি দেব, শ্রী চিন্ময় রুদ্র পাল, শ্রীমতী সুমিতা ভৌমিক কে, জনপ্রিয় অভিনেতা / অভিনেত্রী হিসেবে শ্রীমতী মধুমিতা তালুকদার, শ্রী বিশ্বজিৎ রায় কে, বিশিষ্ট শ্রুতি নাট্য ব্যক্তিত্ব হিসেবে শ্রী কংকর নারায়ণ দও, শ্রীমতী সবানী দাস দত্ত, শ্রী সুমন ভট্টাচার্য, শ্রী সসীম ভট্টাচার্য, শ্রীমতী সুমিতা ধর কে, আলোক প্রক্ষেপণ শিল্পী হিসেবে  শ্রী প্রদীপ দাস, শ্রীমতী সীমা দাস কে, আবহসংগীত শিল্পী হিসেবে শ্রী সৌমেন্দ্র নন্দী কে, রুপ সজ্জা শিল্পী হিসেবে শ্রী মুকুল রায়,  শ্রীমতী রুপা নন্দী এবং বিশেষ সম্মাননা স্মারক হিসেবে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী মহুয়া লিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার  ইমেল হক মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনছুর আহমেদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাজ্যের সর্বস্তরের জনসাধারণ এবং বিভিন্ন  টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীতে দুই দেশ যৌথভাবে দুই দেশে নাট্য উৎসবের আশা ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটির যৌথ আয়োজক হিসেবে ছিলো ভারতের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরশি কথা এবং বাংলাদেশের মিডিয়া হাউজ লাবন্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরশি কথা এর প্রধান সম্পাদক শান্তনু শর্মা। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ এবং ভারতীয়  হাইকমিশন।

আরও খবর

6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে





6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

৮ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে