প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আইকনিক রেলস্টেশন পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সচিব

কক্সবাজার আইকনিক রেলষ্টেশনের পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর।






মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দর থেকে কক্সবাজার আইকনিক রেল ষ্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এসময় রেল ষ্টেশনের অভ্যন্তরীণ



অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে সড়কপথে গাড়িযোগে রামু রেল জংশনে যান।

কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে রামু রেল জংশনের মধ্যকার রেলপথের ত্রুটি-বিচ্যুতি ও প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করেন।


পরে বেলা সাড়ে ১২টায় রামু রেল জংশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরে ফেরত যান।


প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি উপলক্ষ্যে রেলস্টেশনের উদ্বোধনের চূড়ান্ত কাজ পরিদর্শনে আসেন বলে জানায় আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো: মফিজুর রহমান, দোহাজারী-কক্সবাজার রেললাইনের প্রকল্প পরিচালক মো: সুবক্তগীন সহ রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


জানা যায়, আগামী ১১নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু রেল জংশন থেকে টিকেট কেটে রেলযোগে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আসবেন। এরপর রেল স্টেশনের শুভ উদ্বোধন করবেন।


এর আগে গত ৫নভেম্বর (সোমবার) বাংলাদেশ রেলওয়ের একটি ইন্সপেকশন টিম এ রেলপথ পরিদর্শন করেন। সকাল ৮টার দিকে কক্সবাজারের পথে ৮টি বগি সম্বলিত একটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে আসে এবং ১২০ কিলোমিটারের নবনির্মিত রেলপথের ট্রায়াল রান শেষ করে সেদিন রাতে পুণরায় সফলভাবে চট্টগ্রামে ফিরে যায়।


Tag
আরও খবর