এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ঈদগাঁওতে আগু’নে পুড়’লো দুই ট্রাভেল এজেন্সির অফিস

কক্সবাজারের ঈদগাঁওতে দুইটি অফিসসহ অপর একটি ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও বাসস্ট্যান্ডের হাজী মোজাহের আহমেদ মার্কেটের পিছনে দুইটি ট্রাভেল এজেন্সির অফিস ও আরেকটি ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মার্কেটের অপরাপর দোকানপাটে আগুন না লাগলেও মালামাল সরাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রামু ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। রামু ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অফিস দুইটির কাউকে পাওয়া না গেলেও নগদ টাকা, ফাইলপত্র, কাগজ, দলিল, প্রয়োজনীয় জিনিসপত্র সহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই ঈদগাঁও থানার একদল পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Tag
আরও খবর