নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখুন, দেশে আরো ব্যাপক উন্নয়ন হবে---পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের গ্রাম থেকে বেরিয়ে শহরে যাওয়ার জন্য রাস্তা, নদীর জন্য সেতু, কার্লভাট ও কমিউনিটি ক্লিনিকের জন্য ডাক্তার দরকার, যাতে আমাদের মা বোনেরা ছোট খাটো রোগ হলে ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে পারে। আমাদের সরকার এসব কাজ করছে। 


আর বিএনপি- জামায়াত হরতাল অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি  করছে। আমরা সমাজের শান্তির জন্য সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করতে চাই। আমাদের ছেলে মেয়েদেরকে পড়া শোনা করাতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন যাতে তারা লেখাপড়া করে ডাক্তার, ইন্জিনিয়ার, অফিসার, শিক্ষকসহ অনেক কিছু হতে পারে। 


তিনি বলেন আপনারা জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখুন, দেশে আরো ব্যাপক উন্নয়ন হবে। যথা সময়ে মানসম্মত কাজ উপহার দেয়ায় তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানান। 

আজ মঙ্গলবার সকাল ১১টায়  জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে গ্রামীণ পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবাহ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। 


আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। 


বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাহাদাত মান্নান অভি। 


আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আলা উদ্দিন ও আওয়ামীলীগ নেতা আবু বকর খানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, 


আশারকান্দি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আইয়ূব খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজির উদ্দিন, ছাত্রলীগ নেতা আলী আহমদ, রায়হান কামালী শিপলু, মঞ্জুর আহমদ, ইছরাইল মিয়া, শফিকুল হক প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ছালেহ আহমদ তালুকদার। 


এ সময় সুনামগঞ্জের  নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আবুল কাশেম, এলজিইডি সুনামগন্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ডা. মোহাম্মদ আলী খান রুবেল সহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন। 


এদিকে ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: দুলাল মিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মী সহ শতাধিক লোকজন সভায় অংশ নেন। এছাড়াও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং শাহারপাড়া-নারায়নপুর আরসিরি সড়কের উদ্বোধন ও শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Tag
আরও খবর
deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১০ ঘন্টা ২১ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে