চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

মানুষ খাইবে কি! বাজারে কম দামে কিনে খাবার জিনিস নাই

সংবাদ
মানুষজন খাইবে কি! বাজারে কম দামে কিনে খাওয়ার কিছু নাই, মুলার সের ৪০ টাকা, মানুষজন খাইবে কি? তোমার এগুলা নিউজ করি কী হইবে? তোমা তো আর জিনিসপাতির দাম কমের পাইবেন না। শুক্রবার কাজীর বাজারে সবজি ক্রেতা রিকশাচালক আজগর আলী এসব কথা বলেন। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও হাতীবান্ধার বাজারগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ক্রেতা-বিক্রেতারা উভয়ে শোনালেন পণ্যের চড়া দামের কথা। অন্যদিকে আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ডিম, চাল ও ডালের দাম বেড়েছে। বিপরীতে ভোজ্য তেলের দাম কমলেও মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের দাম প্রায় স্বাভাবিক রয়েছে। বাজার করতে আসা দিনমজুর আজগর আলি বলেন, সব জিনিসপাতির দাম বাড়তেছে। কিন্তু আয় রোজগার তো বাড়তেছে না। সবাই শুধু দেশের গরীব মানুষগুলো মারি ফেলে, শুধু বড় লোকেরা বাঁচি থাকলেই চলবে। দীঘির হাটে আলম মিয়ার বলেন, শীতের সময় নতুন সবজি বাজারে আসে। এই সময়ে সবজির দাম কম থাকার কথা থাকলেও বাজারের চিত্র পুরো উল্টো। গত বছরগুলোর তুলনায় এখন সবজির দাম প্রায় দ্বিগুণ। একই বাজারের ক্রেতা সাবিনা বেগম বলেন,শীতে সবজির দাম কমে আর এবার খালি বারে আর বারে।কলেজ শিক্ষক আসাদুজ্জামান বলেন, কম দামে কিনে খাওয়ার মতো কোনো কিছু নাই। যে টাকা বেতন পাই, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে বাজারে সব দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি। বেঁচে থাকার জন্য যেটুকু না কিনলেই নয়, সেগুলো কিনতে হচ্ছে। বাঁচতে তো হবে। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক ক্রেতা বলেন, দেশের সব জিনিসপাতির দাম বেশি। শুধু মানুষের দাম কম। কম দামে কিনে খাওয়ার মতো কোনো জিনিসপত্র নাই। হাতীবান্ধা হাটখোলার কাঁচামাল ব্যবসায়ী শুক্কুর মিয়া বলেন, শুধু আলু, আদা, রসুন, মরিচ, পেঁয়াজের দামই বাড়েনি। প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে। সবজি কাঁচা পণ্য হওয়ায় এটা কখনো বাড়ে আবার কখনো কমে। তবে এবার অন্যান্য বছরের তুলনায় দাম অনেক বেশি। সবজি বিক্রেতা আখতার মিয়া বলেন, সব জিনিসেরই দাম বেশি। সবজি তো আর আমরা আবাদ করি না। আমাদের এগুলো চড়া দামে কিনে আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মোটা চাল ৪০-৫০ টাকা, আঁটাশ ৫৫ টাকা, কাঁঠারী ভোগ ৬০ টাকা, মিনিকেট ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা, বয়লার ১৮০ টাকা, লেয়ার ২৯০ টাকা, গরু ৭০০ টাকা, খাসি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা, পেঁয়াজ ১৪০ টাকা, মসুর ডাল ১৬০ টাকা, কপি ৬০, মুলা ৪০, বেগুন ৬০ টাকা। এ ছাড়া আলু প্রতি কেজি ৫৫ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, শিম ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতিটি লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম মাসুম উদ দৌলা বলেন, নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কোনো অবস্থাতেই পণ্যের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। তারপরেও যারা অনিয়ম করছেন তাদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর