শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

মে দিবস আসে আর যায় বাড়ে না মজুরি

ডোমার বাজারে রেল ঘুন্টির পারে ডায়মন্ড মার্কেটের সামনে সকাল ৮ টা হতেই একে একে জড়ো হতে থাকেন শ্রমজীবী নিম্ন আয়ের রাজমিস্ত্রী, মাটি কাটা এবং সরকারি প্রকল্পের বিভিন্ন ভবন ও রাস্তাঘাটে কাজ করা শ্রমিকরা। সকাল ৯টার মধ্যেই নানা পেশার শ্রমজীবী মানুষে সরগরম হয়ে ওঠে ডোমারে বিভিন্ন মোড় ,এই চিত্র নিত্যদিনের।

দেশে টানা দুই সপ্তাহজুড়ে চলছে হিট অ্যালার্ট। এ তপ্ত রোদ, ঘর থেকে বের হচ্ছে না মানুষ, পেটের দায়ে তখনও ভোর থেকেই ডোমারে মোড়ে মোড়ে দেখা যায় শ্রমজীবী মানুষের জটলা। পেটের দায়ে আগুন ঝরা রোদে পুড়ে কাজ করতেই তাদের এ জটলা। সারাদিন কাজ করে মিলে অল্প মজুরি। সেটাই পুরো পরিবারের বেঁচে থাকার পাথেয়।  

বুধবার (১ মে) মহান মে দিবস পালিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এ দিনটি সারা বিশ্বের শ্রমিক শ্রেণির কাছে গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে। কিন্তু যাদের অধিকার আদায়ের জন্য এ দিনটি পালন করা হয়, তাদের অনেকেই জানেন না দিবসটি সম্পর্কে। পেটে ক্ষুধা আর কিস্তি জালা নিয়ে তা জানার প্রয়োজনও পড়ে না।

দারিদ্র্য আর অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে দিন কেটে যায় মেহনতি মানুষগুলোর। নিজের কথা চিন্তা না করে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যেতে হয় শ্রমজীবী মানুষকে। মেহনতি মানুষের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি।

ডোমারে ডায়মন্ড মার্কেটের সামনে কথা হয়, কয়েকজন শ্রমিকের সঙ্গে। বললেন, ন্যায্য মজুরি পান না তারা। বছরের অন্যান্য দিনের মতো এ দিনেও প্রখর রোদ মাথায় নিয়ে কাজ করে যেতে হবে। পেটের ক্ষুধা কোনও ‘দিবস’ বুঝে না।

ডোমারে বোড়াগাড়ি বাজারে নির্মানাধীন একটি ভবনের শ্রমিক সোহেল বলেন, মে দিবস আবার কি? সারাবছরই সকাল থেকে সন্ধ্যা আমাদের কাজ করতে হয়। দিবস দিয়ে তো আর পেটে ভাত জুটবে না। আমাদের কাজ আর কেউ করে দিবে না। কাজ না করলে টাকা দিবে না। এসব দিবস আসে যায়, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না।

ডোমার উপজেলার দোলাপাড়া গ্রামের শ্রমিক মিলন তিনি বলেন, ছোটবেলায় মা-বাবা পড়ালেখা করাতে চেয়েছিল। বন্ধুদের পাল্লায় পড়ে ইট তৈরি করি ভাটায় কাজ শুরু করি। যা পাই তা দিয়ে কোন রকম সংসার চলছে। মে দিবস এলেই অধিকারের কথা শুনি। এরপর আর শুনি না।

ডোমার বাজারে গ্রিল মিস্ত্রি তার ছদ্মনাম মকবুল  বলেন, এই মে দিবস এলেই র‌্যালি আর আলোচনা সভায় যাওয়ার জন্য ফোন করে। ওখানে গিয়ে কোনো লাভ হয় না। পাঁচ বছর আগেও যে মজুরি পেতাম, এখনো তাই পাই। কাজ করতে হয় ১২ ঘণ্টারও বেশি ।

নির্মাণ শ্রমিক জুয়েল বলেন, প্রতিবছর মে দিবস আসে আর যায়। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। আমরা যেসব দিক দিয়ে বঞ্চিত, তা কখনোই পাই না। না বাড়ে মজুরি, না কমে কাজের সময় ।

Tag
আরও খবর