কারিতাস ঝিনাইগাতী উপজেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ নভেম্বর ২০২৬ রবিবার সকালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সীডস কর্মসূচির কর্মকর্তাবৃন্দ, সীডস প্রকল্পের সন্ধাকুড়া সূর্য্যের হাসি যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সংলাপ ফোরামের কিশোরীরা। অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং দেশ গঠনে যুবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও দেশ গঠনে অংশগ্রহণের অনুপ্রেরণা সৃষ্টি করে। উক্ত দিবস উদযাপনে মোট ২০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
২৮ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে