শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

তীব্র গরমে কুড়িগ্রামে যুবলীগের উদ্যোগে পথচারী ও গাড়ি চালকদের মাঝে খাবারপানি ও স্যালাইন বিতরণ



কুড়িগ্রামে চলমান তীব্র তাপদাহে তৃঞ্চা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পথচারী, অটো চালক, রিকসা ও ট্রাকটর চালকসহ বিভিন্ন যানবাহন চালকদের হাতে একটি করে বিশুদ্ধ খাবার পানির বোতল ও ওরস্যালাইনের প্যাকেট তুলে দেয়া হয়।


তীব্র তাপদাহে সাধারণ মানুষের পাশে দাড়াতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এসব খাবার পানি ও স্যালাইন বিতরণ করে জেলা যুবলীগ।  


এসময় প্রায় ৫ শতাধিক মানুষের হাতে একটি ইনটেক করে পানির বোতল ও একটি করে স্যালাইনের প্যাকেট তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক এ্যডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শাকিবসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মী।


এই তীব্র গরমে ও কনকনে রোদে এক বোতল পানি ও স্যালাইন পেয়ে কুড়িগ্রামের অটো রিকসা চালক আলম মিয়া জানান, পানি ও স্যালাইন পেয়ে খুবই উপকার হয়েছে। পানির বোতলে স্যালাইন মিশিয়ে খেয়ে নিয়েছি। খুবই শান্তি লাগছে।  


কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল জানান, দেশব্যাপী তীব্র তাপদাহ অব্যাহত থাকায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কুড়িগ্রামে সাধারণ মানুষ পথচারী ও রিকসা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের চালকসহ যাত্রীদের হাতে বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন তুলে দেয়া হয়েছে। তীব্র তাপদাহে অব্যাহত থাকলে জেলা যুবলীগের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



আরও খবর