২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে নীলফামারীর ডোমার উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২টির কোনো শিক্ষার্থী কৃতকার্য হয়নি। মোট ২,১৮০ অংশগ্রহণকারীর মাঝে ১,৩২০ জনই অকৃতকার্য। জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, ডোমার উপজেলার ১০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১,৭৪৩ জন অংশগ্রহণকারীর মাঝে কৃতকার্য হয়েছেন ৬৪০ জন। গড় পাসের হার ৩৬ দশমিক ৭২ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। তবে একটি কলেজের কেউই পাস করেনি।
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। তারা হলেন- ডোমার সরকারি কলেজের রিক্তা রায়, চিলাহাটি সরকারি কলেজের হাসি আক্তার, ডোমার মহিলা ডিগ্রী কলেজের রওশন আক্তার রাকা, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের হুমায়রা মোস্তারি ঐশী ও মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের কাকুলী রানী।
চিলাহাটি সরকারি কলেজ থেকে ২৩৫ পরীক্ষার্থীর মাঝে ১১৭ জন, ডোমার সরকারি কলেজ থেকে ৪৬১ জনের মধ্যে ২০৮ জন, ডোমার মহিলা ডিগ্রী কলেজ থেকে ৪২১ জনের মাঝে ১৬৮ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ১৩৫ জনের মধ্যে ৪৭ জন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ২০১ জনের মাঝে ৬৪ জন, গোমনাতী মহাবিদ্যালয়ের ১৯২ পরীক্ষার্থীর ৩২ জন, ডোমার উপজেলা আদর্শ কলেজ থেকে ১৩ জনের মধ্যে ১ জন, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের ৩৮ পরীক্ষার্থীর মাঝে ২ জন এবং মটুকপুর স্কুল এন্ড কলেজের ৪৪ জন অংশগ্রহণকারীর মাঝে উত্তীর্ণ হয়েছেন ১ জন শিক্ষার্থী।
এছাড়া বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৩ জন অংশগ্রহণকারীর মাঝে কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, আলিম পরীক্ষার ফলাফলে ডোমার উপজেলার ৫টি মাদ্রাসার ১৪৯ জনের মাঝে কৃতকার্য হয়েছেন ৪৭ জন। গড় পাসের হার ৩১ দশমিক ৫৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন। এছাড়া একটি মাদ্রাসার কেউই কৃতকার্য হয়নি।
ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৭৫ জন অংশগ্রহণকারীর মাঝে ২৭ জন উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৩৬ ভাগ।
এছাড়া জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৬ জন, শেওটগাড়ী মোহাম্মদীয়া দ্বিমুখী আলিম মাদ্রাসা থেকে ৬ জনের মাঝে ২ জন, চিলাহাটি জামে-উল উলুম ফাজিল মাদ্রাসার ৩৭ জনের মাঝে ১২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার ১৫ জন অংশগ্রহণকারীর মাঝে কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অপরদিকে, এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। মোট ২৮৮ জন অংশগ্রহণকারীর মাঝে কৃতকার্য হয়েছেন ১৭৩ জন। পাসের হার ৬০ দশমিক ০৭ ভাগ।
গোমনাতী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ১০৪ জন অংশগ্রহণকারীর মাঝে কৃতকার্য হয়েছেন ৮৪ জন পরীক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৮০ দশমিক ৭৭ ভাগ।
পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজ থেকে ১১ জনের মধ্যে ৯ জন, ডোমার বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ৪৬ জনের মাঝে ২৮ জন, পৌরসভা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৭৫ জনের মাঝে ৩৭ জন ও তালতলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৫২ জনের মাঝে ১৫ জন পরীক্ষার্থী এইচএসসি (বিএমটি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ৭ জন। এছাড়া মোট ২,১৮০ জন অংশগ্রহণকারীর মাঝে ১,৩২০ জনই অকৃতকার্য হয়েছেন। কৃতকার্য হয়েছেন মাত্র ৮৬০ জন। যার গড় পাসের হার দাঁড়ায় ৩৯ দশমিক ৪৫ ভাগ।
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে