আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শেরপুরের খরমপুরে অবস্থিত প্লেস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পুনাক শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাগত কার্যক্রম, পারফরম্যান্স ও পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। পরে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী শিক্ষার্থীদের মেডেল, সেরা হাতের লেখার জন্য পুরস্কার এবং প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), প্লেসের সহ-সভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
৮ ঘন্টা ১০ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ ঘন্টা ৩৭ মিনিট আগে