শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

চট্টগ্রামের মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার পাঁচ বিদায়ী হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক হাফেজ মো. শাহ আলম। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ফেনীর জামেয়া রশিদিয়ার নায়েবে মুহতামিম আলহাজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ। প্রধান মেহমান ছিলেন দারুল উলুম মহিউচ্ছুন্নাহ নুরপুর মাদরাসার মুহতামিম আলহাজ মাওলানা নুরুল্লাহ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনীর জামেয়া কাছেমিয়া ফজলুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কারী মো. ফয়েজ উল্লাহ। এছাড়া আলোচনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা হাফেজ ওজায়ের কাসেমী, ছাগলনাইয়া সিরাজুল উলুম শর্টকোর্স মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মিজান সিরাজী এবং বারইয়ারহাট পৌরসভার কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক হাফেজ মো. শাহ আলম বলেন, ‘পবিত্র কোরআনের হাফেজ তৈরি করা আমাদের জন্য গর্ব ও সৌভাগ্যের বিষয়। একজন শিক্ষার্থী দীর্ঘ সাধনা, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে হিফজ সম্পন্ন করে। আজকের এই পাগড়ি ও ক্রেস্ট প্রদান তাদের সেই পরিশ্রমের স্বীকৃতি। আমরা চাই, শিক্ষার্থীরা কোরআন শুধু মুখস্থ রাখবে না বরং কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এবং আদর্শ মানুষ হিসেবে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।’

প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআনের হাফেজ হওয়া যেমন বড় সৌভাগ্যের বিষয়, তেমনি এর মর্যাদা রক্ষা করাও অনেক বড় দায়িত্ব। হাফেজদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের উত্তম চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে।’

মাহফিলের একপর্যায়ে মাদরাসার পাঁচ বিদায়ী হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর