শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ তিলকপুরে যুবককে অপহরণ, জোর করে মাদকসেবন ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা

শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান

সামাজিক যোগাযোগমাধ্যমে জয়পুরহাট জেলা শহরের রাস্তার ডিভাইডারে স্থাপিত ল্যাম্পপোস্ট থেকে সৌন্দর্য রক্ষায় বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি জানিয়ে দেওয়া একটি পোস্ট নজরে আসার পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধান।

শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে শনিবার (৩১ অক্টোবর) রাত ১০ টার দিকে নিজেই মাঠে নেমে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের প্রচারমূলক ব্যানার-ফেস্টুন অপসারণ করেছেন তিনি। শহরের প্রধান সড়কের ডিভাইডারে স্থাপিত ল্যাম্পপোস্টে লাগানো নিজের ব্যানার-ফেস্টুনগুলো সরানোর সময় তিনি নিজেই উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়পুরহাট শহরের সৌন্দর্য নষ্ট করে বিভিন্ন সড়ক, মোড় ও ল্যাম্পপোস্টে ব্যানার-ফেস্টুন লাগানোর বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টটি আবু রায়হান উজ্জল প্রধানের নজরে এলে তিনি বিষয়টিকে গুরুত্ব দেন। এরপর অন্যদের সমালোচনা বা প্রশাসনের উদ্যোগের অপেক্ষা না করে নিজের প্রচারসামগ্রী নিজেই অপসারণের সিদ্ধান্ত নেন।

তাঁর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, রাজনৈতিক প্রচার প্রচারণার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডারের বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে শহরের স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হয়। এ ক্ষেত্রে একজন রাজনৈতিক নেতার নিজের প্রচারসামগ্রী নিজেই সরিয়ে নেওয়ার উদ্যোগ অন্যদের জন্যও দৃষ্টান্ত হতে পারে।

এ বিষয়ে জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান উজ্জল প্রধান বলেন, জয়পুরহাট শহর আমাদের সবার। এই শহরের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের সৌন্দর্য নষ্ট হওয়া নিয়ে একটি পোস্ট আমার নজরে আসে। বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণের উদ্যোগ নিয়েছি। শুধু অন্যদের কাছে পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা করলেই হবে না, নিজের জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রচারণা করতে গিয়ে যেন সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় এবং শহরের সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবার খেয়াল রাখা উচিত। আমি মনে করি, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবারই জয়পুরহাট শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে কাজ করা প্রয়োজন।

শহরের সৌন্দর্য রক্ষায় তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাঁদের প্রত্যাশা, শুধু একজন নয়, সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এতে জয়পুরহাট শহর আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

Tag
আরও খবর