ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ১৬টি স্থানে এ অভিযান পরিচালিত হয়। এতে মোট ১৮৮ জন অংশগ্রহণ করেন।
উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিতভাবে মশাবাহিত রোগ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
৮ ঘন্টা ৯ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ ঘন্টা ৩৬ মিনিট আগে