লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

নেত্রকোনা, মদনের ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোনা, মদনের ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত


দুস্থদের চাল আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে ৭ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছেন।

জানা গেছে, ২০০৩ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মুসলেহ উদ্দিন ভূঁইয়া। সেই সময়েও তার বিরুদ্ধে অগণিত অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল।

নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ ইউনিয়নের সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। সব ধরনের সেবার জন্য তিনি ফি নির্ধারণ করেছিলেন। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ধর্ণাঢ্য ব্যক্তিদের নামে বিভিন্ন ভাতা দেওয়ায় প্রকৃতি সুবিধাভোগীরা সরকারের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছিল। এসব বিষয় উল্লেখ করে ইউপি সদস্য হাদিস মিয়া, এলাই মিয়া ও সেলিম মিয়াসহ কয়েকজন ভুক্তভোগী ২০২৩ সালের জুন মাসে লিখিত অভিযোগ দেন।

গত ঈদুল ফিতরে দুস্থদের বরাদ্দের চাল চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ভূঁইয়া তার নিজস্ব লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে লুটপাট করেন। পরে ৮৭ জন দুস্থর চাল আত্মসাৎ করায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও।

আরও খবর