মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সুন্নাহর অনুসরণে সৌভাগ্য আসে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2022 12:08:33 am

প্রতীকী ছবি


◾মুফতি খালিদ কাসেমি


মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রত্যেক মুসলিমের জন্য উত্তম আদর্শ। আকিদা, ইবাদত, লেনদেন, শিষ্টাচার, সমাজ, রাষ্ট্রসহ জীবনের প্রতিটি অঙ্গনে রয়েছে নবীজি (সা.)-এর অনুসরণযোগ্য কর্মপন্থা। তাঁর অনুসরণই সুন্নাহর অনুসরণ। সুন্নাহ অর্থ পদ্ধতি ও জীবনব্যবস্থা। ইসলামের পরিভাষায় সুন্নাহ হলো মহানবী (সা.)-এর সেই পদ্ধতি, যা তিনি ইচ্ছাকৃত গ্রহণ করেছেন। (মুফরাদাতুল কোরআন) 


মহানবী (সা.)-এর অনুসরণ ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তিনি নিজেই এরশাদ করেন, ‘তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনীত দীন ও শরিয়তের অধীন হবে।’ (মিশকাত) 


মহানবী (সা.)-এর সুন্নতের অনুসরণে ইহকালীন ও পরকালীন সফলতা ও সৌভাগ্য লাভ হয়। বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আলে ইমরান: ৩১) 


মহানবী (সা.)-এর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য অর্জিত হয়। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে, সে আল্লাহরই আনুগত্য করে। আর যে মুখ ফিরিয়ে নেয়, আমি আপনাকে তাদের তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠাইনি।’ (সুরা নিসা: ৮০)


সুন্নাহর অনুসরণকারী ব্যক্তি জান্নাতে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গ লাভ করবে। রাসুলুল্লাহ (সা.) তাঁর একান্ত খাদেম আনাস (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে বৎস, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তরে কারও প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে কাটাতে পারো, তাহলে তা-ই করো।’ এরপর তিনি বলেন, ‘হে বৎস, এটি আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে, সে আমাকেই ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে’ (মিশকাত) 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক