প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে ইয়াবাসহ আটক-২

টেকনাফ সাবরাংয়ের কুরাবুইজ্জাপাড়া এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃতরা হলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়ার মোঃ মমতাজ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের বাহারছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জিয়াবুল করিম প্রঃ কাশেম (২০)।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।




তিনি জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন, কুড়াবুইজ্জাপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর সময় মোঃ মিজানুর রহমান এবং মোঃ জিয়াবুল করিম প্রকাশ কাশেম নামে দুইজন আটক করতে সক্ষম হয়। তাদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।



এছাড়াও তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত যোগসাজশে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল বলে জানায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর