এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

কক্সবাজারের ট্রেনে সর্বনিম্ন ৫ টাকায় রামু, ৫৫ টাকায় চট্টগ্রাম, ১২৫ টাকায় ঢাকা যাওয়া যাবে

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের ভাড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে সর্বনিম্ন ৫ টাকায় রামু এবং সর্বোচ্চ এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ১০ ডিসেম্বর রাতে সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


ভাড়ার তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ১১ ধরনের ভাড়া রয়েছে।


শুধু আন্ত নগর ট্রেনেই আট রকমের ভাড়া আছে। ভাড়া নির্ধারণে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার।


তালিকা অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়া ১২৫ টাকা। যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর চেয়ে বেশি।


মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া দিতে হবে ১৭০ টাকা। আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে।


আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে সুলভ শ্রেণিতে ২৫০, শোভন শ্রেণিতে ৪২০, শোভন চেয়ারে ৫০০, প্রথম শ্রেণির আসনে (ভ্যাটসহ) ৬৭০, স্নিগ্ধা শ্রেণিতে (ভ্যাটসহ) ৯৬১, প্রথম শ্রেণি বার্থে (ভ্যাটসহ) এক হাজার, শীতাতপ নিয়ন্ত্রিত আসনে এক হাজার ১৫০, শীতাতপ নিয়ন্ত্রিত বার্থে (ভ্যাটসহ) এক হাজার ৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Tag
আরও খবর