প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

উখিয়ায় ওয়ার্ল্ড কনসার্ন এর উদ্যোগে ঘর মেরামত সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা দীর্ঘদিন থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে আসছে। কক্সবাজারের উখিয়ায় ঘূর্ণিঝড় মোখা’র তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ওয়ার্ল্ড কনসার্ন এর উদ্যোগে The Assistance Program for the Cyclone MOCHA Victims প্রকল্পের মাধ্যমে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ নবেম্বর) সকালে ওয়ার্ল্ড কনসার্ন এনজিওর আইডিপি-আর প্রোগ্রাম অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আল মামুন ওয়ার্ল্ড কনসার্ন এর অনুদান, অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামত সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। তন্মধ্যে দু’টি ঘর পুনঃনির্মাণ, ৪টি ক্ষতিগ্রস্ত ঘর মেরামত সামগ্রী, ৯টি ঘর মেরামত করার জন্য প্রয়োজনীয় অর্থ বিতরণ সহ মোট ১৫ টি ক্ষতিগ্রস্ত পরিবার এ সেবার আওতায় এসেছে। উপকারভোগীরা উভয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

আইডিপি-আর সমন্বিত উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক ফ্রান্সিস তমাল হালদারের সভাপতিত্বে এসময় বিতরণ অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ সেলিম উদ্দিন,রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছৈয়দ হামজা, আইডিপি-আর প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাইকেল মন্ডল ও জুঁই জোলিয়ানা রিছিলসহ মাঠ পর্যায়ের উন্নয়ন সহযোগী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুজন শর্মা।

Tag
আরও খবর