চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

গাজার বন্ধ করে দিয়েছে সবচেয়ে বড় দুই হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2023 04:10:56 am

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় দুটি হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই গুলি চালাচ্ছে। হাসপাতালের ভেতরে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে।


হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেয়া দুটি শিশুসহ ১২ জন রোগী মারা গেছেন।


অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে।


হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে। এর ফলে তারা হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন।


রোগীদের পাশাপাশি হাসপাতালটিতে ৫ হাজারেরো বেশি বাস্তুচ্যুত মানুষ অবস্থান করছেন বলে জানান তিনি।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। হামলায় ইতোমধ্যে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সাড়ে ৭ হাজারের বেশি নারী ও শিশু।

আরও খবর