রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কয়রায় হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই


খুলনার কয়রা উপজেলা সদরে গোবরা সড়কের এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ।এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।


এলাকাবাসীর অভিযোগ পেয়ে নির্মাণ কাজ চলাকালে ভূর্তপূর্ব ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি বি.এম তারিক উজ জামান সড়কের কাজ বন্ধ করে দেয়ার পাঁচ দিন পরেই সড়কের পিচ উঠে যাচ্ছে।


সরেজমিনে মঙ্গলবার গিয়ে দেখা গেছে, এক কিলোমিটার সড়কের মধ্যে চার ভাগের এক ভাগ রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের তিন দিনের মাথায় রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছেন।


জানা গেছে, সুমনা এন্টারপাইজের মাধ্যমে ৬৭ লাখ ৫৬ হাজার টাকার মূল্যে গোবরা এলাকার ১ কি.মি সড়ক কাজ জুন ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল।নির্দিষ্ট সময়ের পরেও সড়কের কাজ শেষ হয়নি।


স্থানীয় গোবরা গ্রামের বাসিন্দা তৈমুর হাসান বলেন,রাস্তা নির্মাণকাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার ওই ঠিকাদারকে জানালেও তিনি তাদের অভিযোগগুলোকে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করেন। রাস্তার কিছু কাজ শেষ হওয়ার ৫ দিন পর থেকেই পিচ উঠে যাচ্ছে। হালকা যানবাহনের চাপেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। 


এলাকাবাসী জানায়, পাঁচ দিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় পিচ ঢালাইয়ের পাঁচ দিনের মাথায় উঠে যাচ্ছে পিস। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন,বিষয়টি আমি জেনেছি।রাস্তা দেখতে প্রকৌশলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে পাঠিয়েছি, দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর