প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিখোঁজের ৩ দিন পর উখিয়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ৩ দিন পর মো. আবছার (২২) নামের এক টমটম (ইজিবাইক) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জালিয়া পালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার ফরিদ আলমের ছেলে।


সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী রয়েল টিউলিপ হোটেল সংলগ্ন শফির বিল এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে আবছার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে একটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।



নিহত আবছারের পিতা ফরিদ আলম জানান, গত শুক্রবার সকালে স্থানীয় কিছু লোক সারাদিনের জন্য টমটম ভাড়া করে এবং তার ছেলে এরপর টমটম নিয়ে বের হয়ে আর ফেরেননি। রাত ৮টার দিকে তার সাথে ফোনে কথা হলেও এর আধঘন্টা পরপরই মোবাইল বন্ধ থাকায় ওইদিন রাতেই উখিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন আছে। অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


স্থানীয় গ্রামবাসী টমটম (ইজিবাইক) ছিনতাই করার জন্য টমটম চালক মোঃ আবছারকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে