পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

জয়পুরহাটে রাস্তার পাশে থেকে এক নারীর লাশ উদ্ধার




জয়পুরহাটে পুরানাপৈল- হিচমী বাইপাস সড়কের ড্রিমস কিচেন রেস্টুরেন্টের পাশে রাস্তার ধারে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই নারীর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতানা (আলীহাটের) সেলিম হোসেনের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম (৪০) ও দুই সন্তানের জননী।

নিহত আনোয়ারা স্বামী তাকে ছেড়ে যাবার পর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সড়াইল গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার(১৫ নভেম্বর)সকাল আনুমানিক ৭.০০ দিকে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেন এলাকায় সড়কের পাশে স্থানীয়রা ওড়নায় ঢাকা অবস্থায় এক নারীর লাশ দেখতে পায়। ওই লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতাও পড়ে ছিল। স্থানীয়রা ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর বলেন,পুরানাপৈল- হিচমী বাইপাস সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের কাছে পাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা মুঠোফোনের সূত্র ধরে ওই নারীর নাম পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর