জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছাত্রীদের তৃতীয় হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সফট ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।

জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের তৃতীয় হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সফট ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি ও হলটির প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগের সভাপতিত্বে হলটি চালু করা হয়েছে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন।



শুরুতেই সবাইকে নিয়ে উপাচার্য ফিতা কেটে হল খুলে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। পরে হলের অভ্যন্তরে বিভিন্ন ব্লক, ডাইনিং, ক্যান্টিন, পার্লারসহ বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করা হয়।


হলটিকে সবসময় সবুজায়ন রাখার নির্দেশনা দিয়ে উপাচার্য বলেন, ‘এ হলটি অনেক সুন্দর। হলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। হলটিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, ‘৪৮০ জনের ধারণক্ষমতা সম্পন্ন হলটিতে চারটি ব্লক মিলিয়ে ১২০টি কক্ষ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিকভাবে হলটি চালু করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলটি আবার উদ্বোধন করবেন।’


এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রধান প্রকৌশলী, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্ট, প্রকৌশল দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও হলের কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 


এ হলের উদ্বোধনের ফলে তিনটি ছাত্রী হলের মাধ্যমে ছাত্রীদের বাসস্থান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।  

আরও খবর