এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।






১৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।



নিহত রিদুয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিলো।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


উখিয়া থানার নবাগত (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর