ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত, আহত চার

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আজ শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।‌ নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ সিএনজি অটোরিকশা চালক।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে পাঁচ পুলিশ সদস্য রওনা হন। এ সময় পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরুত্বর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। মহাসড়কে এসব যান চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ।

Tag
আরও খবর