সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার

জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত আসামি রায়হান মন্ডলকে সদর উপজেলার হিচমী বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার রায়হান মণ্ডল সদর উপজেলার হিচমী এলাকার মৃত আলাল মণ্ডলের ছেলে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

র‌্যাব জানিয়েছে, দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক গতি কমালে ১০/১২ জনের একটি দুর্বৃত্ত দল ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দ্রুত চম্পট দেয়। ট্রাকটি পঞ্চগড় থেকে  নওগাঁ যাচ্ছিল। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় হিচমী বাইবাস এলাকা থেকে এজাহারভুক্ত আসামী রায়হান মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট থানায় বিষ্ফোরক আইনে মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যেই এজাহার নামীয় আসামী রায়হান মন্ডলকে হিচমি এলাকা থেকে গ্রেপ্তার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর