আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এ কে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, স্বাক্ষর জাল করা, টিউশন ফি’র অর্থ আতসাতসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে ওই স্কুলের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দীক এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান ২০০১ সালের ১১ এপ্রিল সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান অবৈধভাবে। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক নিয়োগে বি.পি.এড সদন থাকা বাধ্যতামূলক থাকলেও ওই সময় তাঁর সেটি ছিল না। বিষয়টি ২০১৯ সালের ২৭ অক্টোবর মাধ্যমিক ও শিক্ষা আঞ্চলের উপ-পরিচালক কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।


গোলাম কবির আখতার জাহান সহকারী শিক্ষক হিসেবে ওই নিয়োগ পাওয়ার মাত্র ১০ মাসের মধ্যে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। একানেও তাঁকে চরম জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ওই সময় সহকারী প্রদান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকার কথা বলা হলেও মাত্র ১০ মারে অভিজ্ঞতা দিয়েই তিনি সেই পদে আসিন হন। এমনকি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ অন্তত ১৫ দিন থাকার কথা থাকলেও সেটিও ছিল মাত্র সাত দিনের জন্য। ওই সময়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের কোনো রেজুলেশনই রাখা হয়নি স্কুলে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ওই স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক অবসরে যাওয়ার পরে ওই পদে বসেন সহকারী প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান। গত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর তিনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি সে পদটিতে বসেন।

এর পর তিনি সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দীকের টিইশন ফি আত্মসাত থেকে শুরু করে এছাড়া আবু বক্কর সিদ্দীক উচ্চতর স্কেলে বেতন-ভাতার সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্যতা থাকলেও সেটিতেও বাধা প্রদান করে তাঁকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমপি আবেদনের সময় শিক্ষক বিবরণীর ছকে শিক্ষকদের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান নিজের পছন্দমতো তথ্য উপস্থাপন করেছেন। এতে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সহকারী জ্যেষ্ট শিক্ষক আবু বক্কর সিদ্দীক।


এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। যা কিছু হয়ে নিয়মের মধ্যে থেকেই করা হয়েছে। এর বাইরে কিছুই হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।’
Tag
আরও খবর