ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ

ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে চরফ্যাশনে ২১৯ ঘরবাড়ি বিদ্ধস্ত।

ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় মিধিলি’র তাণ্ডবে ২১৯টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও ভেঙে পড়েছে শতাধিক। শুক্রবার (১৭ নভেম্বর) চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে রাতে আবহাওয়া খারাপ হয়। আজ দুপুরের দিকে ঘূর্ণিঝড় মিধিলি দমকা হাওয়াসহ আঘাত হানে। উপকূলের এই উপজেলায়। এটা অনেকটা টর্নেডোর মতো ছিল। পরে ঘূর্ণিঝড়টি ঢালচরের পূর্ব দিকে ধেয়ে যায়। এতে ঢালচর ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও গাছপালা উপড়ে যায়। কিছু মাছধরার ট্রলারও ডুবে যায়। পরে জেলেদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে।উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকররি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, ঝড়ে তার ইউনিয়নের বহু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। টিনের ঘরের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে। কয়েকটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে। ইউএনও নওরীন হক জানান, ঢালচর, চরকুকরি মুকরি ও জাহানপুরসহ বেশ কিছু ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। এতে প্রায় ২১৯ ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত তৈরি করে।

আরও খবর