সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাজী জাফরউল্লাহকে কো-চেয়ারম্যান করায় ভাঙ্গায় আ'লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ:

কাজী জাফর উল্লাহ কো- চেয়ারম্যান


কাজী জাফর উল্লাহকে   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির  কো-চেয়ারম্যান করায় 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এই আনন্দ মিছিলে অংশ নেন। এছাড়া কাজী জাফর উল্লার গ্রামের বাড়ী কাউলিবেড়ায়ও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার নেতৃত্বে একটি আনন্দ মিছিল ভাঙ্গা উপজেলার দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল চত্তরে গিয়ে শেষ করেন। পরে দলীয় নেতা কর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

 আনন্দ মিছিল অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা ফাইজুর রহমান, ভাঙ্গা  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন  প্রমূখ। 

এছাড়া আরও অংশ নেন উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ,  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। 


মিছিল শেষে আকরামুজ্জামান রাজা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা কাজী জাফরউল্লাহকে কো-চেয়ারম্যান করায় দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কে ভাঙ্গা বাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। দেশনেত্রী একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন। 


এদিকে কাজী জাফর উল্লার গ্রামের বাড়ি কাউলিবেড়ায় স্থানীয় চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়ার নেতৃত্বে  বৈরী আবহাওয়ার মধ্যে  রাতেই  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর মাতব্বর যুগ্নু সম্পাদক ওয়াহিদুজ্জামান মিয়া সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।

আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে