সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে জাতীয় পার্টির নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত




            নরসিংদীর পলাশে জাতীয় পার্টির নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। 
                     ১৫ নভেম্বর ২০২৩ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় পলাশ উপজেলার তালতলি বাজারের অস্থায়ী কার্যালয়ে পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং   সদস্য সচিব মঞ্জুর হোসেন খান এর সঞ্চালনায়  নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান। 
                 পলাশ উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২৮ অক্টোবর ২০২৩ তারিখ সিরাজুল ইসলাম ভূইয়া কে আহ্বায়ক ও মঞ্জুর হোসেন খান কে সদস্য সচিব হিসেবে সর্বসম্মতিক্রমে পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা শরাফত আলী শরত, কেন্দ্রীয় ছাত্র সমাজ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয়, নরসিংদী জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুম, পলাশ উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি মঞ্জুরুল আলম উকিল।              নব নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় উপস্থিত হয়ে কমিটির সদস্যদের শুভেচ্ছা জানাতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক বজলুল রহমান, পলাশ উপজেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক হাজী মোকাররম প্রধান, নরসিংদী জেলা  কৃষক পার্টির নেতা সোলায়মান মিয়া, চরসিন্দুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এহসানুল হক খোকন, পাঁচদোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, ডাংগা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাত্তার মিয়া সহ পলাশ উপজেলা জাতীয় পার্টি ও সকল  অঙ্গ ও
সহযোগী সংগঠনের ছাত্র, কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন। 
                             উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হাবিবুর রহমান ভূইয়া নব নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের পলাশ উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য আহ্বান জানান এবং দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। 

Tag
আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৫ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে