‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার ও ১টি ট্রাক জব্দ.

১৭৬ কেজি গাঁজা উদ্ধার ও ১টি ট্রাক জব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৭৩৭) জব্দ করে পুলিশ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।


জানা গেছে, রোববার গভীর রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ময়নামতি ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক চালক ও হেলপার দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশী করে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়। রোববার দুপুরে পলাতক অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।


এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকার ময়নামতি ফিলিং স্টেশনের সামনে থেকে ১৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পলাতক অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরও খবর