গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

বরিশাল-৬ এর নৌকার মাঝি হতে চান সাবেক এমপি পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা-রাজিব তালুকদার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-11-2023 08:29:46 am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের প্রথম মনোনয়ন ফরমটি দলীয় সভাপতি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।


এরপর থেকেই সারাদেশের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম উত্তোলন শুরু করেন। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মীর ঢল দেখা যায়।


এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- রাজিব আহম্মদ তালুকদার (পিয়াল)।


আজ সোমবার (২০নভেম্বর) তিনি মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে দেশচিত্র-কে বলেন, দীর্ঘদিন থেকে আমি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জনগনের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছি।

যেহেতু আমার মা এই অঞ্চলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। সেহেতু আমার সাথে বাকেরগঞ্জ উপজেলাবাসির একটি গভীর আত্মার বন্ধন রয়েছে। দীর্ঘ বছর ধরে আমি তাদের যেকোন প্রয়োজনে নিরলসভাবে পাশে থাকার চেষ্টা করেছি। তাই বাকেরগঞ্জবাসী তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমাকেই বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।


এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বরিশাল-৬ আসন। মহাজোটের সমীকরণে দীর্ঘদিন ধরে এই আসনটি শরিক দলকে ছেড়ে দিয়ে আসছে আওয়ামীলীগ। এ আসনে বর্তমানে রয়েছে জাতীয় পার্টির এমপি।


তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার এমপির বিরুদ্ধে অসন্তোষ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ। এবার নিজ দলের প্রার্থী কে এমপি হিসেবে দেখতে চায় তারা।


মনোনয়ন বিষয়ে তিনি দেশচিত্র-কে আরো বলেন, সংগঠনের পজিটিভ ইমেজ অব্যাহত রাখতে সংগঠনের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি বাকেরগঞ্জ বাসির সকল যৌক্তিক দাবির সাথে থেকে তাদের ভাগ্য উন্নয়নের লক্ষে সকল ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকায়, বিশ্ব মানবতার মা বিশ্ব নেতৃত্বের রোল মডেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি  আমার শেষ আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের লক্ষে নিবেদিত যোদ্ধা হিসেবে আমাকে মনোনয়ন দিয়ে বাকেরগঞ্জ বাসির দীর্ঘদিনের চাওয়া পাওয়ায় রূপান্তরিত করে, তাদের সেবা এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার সুযোগ করে দিবেন বলে আমি বিশ্বাস করি।

Tag
আরও খবর






6a00a84d23bbb-100526094621.webp
একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

১৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে