সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় জয়পুরহাটে বন্ধন উড়াও (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামী অনুপস্থিত ছিলেন। অপরদিকে মজিদুল ইসলাম মাঝি নামে অপর একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে ।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত বান্ধন উড়াও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াই এর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে , ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন বন্ধন উড়াও ও মজিদুল ইসলাম মাঝি নামে দুই ব্যক্তি। পূর্ব থেকে ওৎ পেতে থাকে পুলিশ তাদের  সিগনাল দিলে মজিদুল ইসলাম মাঝি পালিয়ে গেলেও আটক হয় বন্ধন উড়াও। পুলিশ তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

পরে এ ঘটনায় থানায় মামলা দায়েরের ৫বছর পর সোমবার বিকেলে আদালত এ রায় দেন। 

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

আরও খবর