ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

স্ত্রী হত্যা অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার মামলার চার্জশিটের শুনানি ১০ অক্টোবর

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার কে চট্টগ্রাম কারাগারে আনা হয় ।

স্ত্রী হত্যা  অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার  মামলার  চার্জশিটের  শুনানি   ১০ অক্টোবর


জাহেদ কায়সার ( চট্টগ্রাম ) 

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় অভিযুক্ত 

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিটের  শুনানি  হবে    ১০ অক্টোবর। 

 এজন্য  সাবেক এসপি বাবুল আক্তার কে  ৮ অক্টোবর শনিবার বেলা ১২টার দিকে

 ফেনী কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে  আসা   হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন।

তিনি   বলেন, শনিবার বেলা ১২টার দিকে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুনের দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। মামলায় বাবুলসহ ৭ জনকে আসামি করা হয়েছে। সেদিন দুপুর ৩টায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মো. ওমর ফারুক চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় ২ হাজার ৮৪ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। আদালত ১০ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেন।

আরও খবর