চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

শীঘ্রই বিএনপির দুই দিনের অবরোধ আসছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-11-2023 09:19:28 am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে।  


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।


দলীয় সূত্রে জানা যায়, দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।  


ইতোমধ্যে আন্দোলনে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে।  


আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।


এর আগে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ছয় ধাপে অবরোধ এবং দুই ধাপে হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।  

আরও খবর