কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের আলোচিত তহশিলদার মোহাম্মদ রেজাউল করিম নামে ৫/৬ নং ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত।উপজেলা সদরের কামাল খানী গ্রামের তোহিদ মিয়ার বিধবা কন্যা মাকসুদা বেগম নামে এক মহিলা হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট উল্লেখিত তহশিলদারের বিরুদ্ধে ২০ হাজার টাকা নেয়ার পরও কাজ করে দেয়নি বলে দাবী করে। মহিলা এ প্রতিনিধিকে জানান,রেজাউল করিম ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। কিন্তু ২০ হাজার টাকা দেয়ার পর ও আর ও ৩০ হাজার টাকা দাবী করেন।এতে আমি অপারগতা স্বীকার করলে তার বিরুদ্ধে ১৪৪ ধারার প্রতিবেদন দেয়া হবে বলে জানায়। কয়েক মাস পূর্বে তার স্বামীর সম্পত্তির উপর বিরুধীতা করে একটি মামলা হয় কোর্টে।এ মামলার প্রতিবেদন এর জের ধরে জেলা প্রশাসকের নিকট ঘুষের বিষয়ে একটি লিখিত অভিযোগ দিলে গত সোমবার সন্ধ্যায় বড় বাজারের একটি কম্পিউটারের দোকানে মাকসুদা বেগম কে ডেকে এনে তহশিলদার রেজাউল করিম ২০ হাজার টাকা ফেরত দেয় এবং কোন ব্যক্তি জিজ্ঞাসা করলে টাকার বিষয়টি না বলার জন্য অনুরোধ করেন। অপর দিকে তহশিলদার রেজাউল করিমসহ ২ জন কে স্ট্যান্ড রিলিজ করে জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হয়েছে বলে বানিয়াচং এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলাম নিশ্চিত করেন। আলোচিত রেজাউল করিম বিভিন্ন উপজেলায় ঘুষ ও নারী কেলেংকারী সাথে জড়িত থাকায় বার বার বদলী হয়েছে। প্রতিটি নামজারী ও ভিপি সম্পত্তির ভূমি বন্দোবস্ত দিতে গিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এছাড়াও প্রতিদিন দুপুর ১২ টার আগে তিনি অফিসে আসে না। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।অপর দিকে প্রায় সময়ই তার পিয়ন দিয়ে মামলার তদন্ত কার্যক্রমসহ মামলার বাদী বিবাদীর নিকট থেকে ঘুষের আলোচনা করায়। ঘুষের টাকার অংকের পরিমান কম উর্দ্ধতন অফিসারের দোহাই দিয়ে কলা- কৌশলে মোটা অংকের ঘুষ আদায় করে থাকে। তার বদলীতে পুরো এলাকা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে