পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

ছয় দফা দাবি আদায়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিইউজে’র আল্টিমেটাম

ছয় দফা দাবি আদায়ে সিইউজে’র বিক্ষোভ মিছিল





ছয় দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। নেতৃবৃন্দ বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে পত্রিকা মালিকরা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা, নিয়মিত ইনক্রিমেন্ট, মহার্ঘভাতা ও চাকরি শেষে ন্যায্য পাওনা থেকে সাংবাদিকদের বঞ্চিত করা, নিয়োগপত্র না দেয়া ও পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির সুরাহা না করা হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সমাবেশে  সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করেন।


সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও নাজিমুদ্দীন শ্যামল, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সিইউজের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট চিফ স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিট চিফ সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট চিফ মোঃ তৌহিদুল আলম ও ডেপুটি ইউনিট চিফ দীপঙ্কর দাশ।

সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ ও নির্মল চন্দ্র দাশ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, দৈনিক পূর্বকোণ ইউনিট চিফ মিহরাজ রায়হান, দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, দৈনিক পূর্বকোণ ইউনিটের ডেপুটি চিফ নাজিম উদ্দিন, প্রতিনিধি ইউনিটের ডেপুটি চিফ ওমর ফারুক। সমাবেশে অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নির্বাহী সদস্য আইয়ুব আলী।

আরও খবর





6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে