বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির আয়োজনে “দুর্নীতি-ই বাংলাদেশের সার্বিক উন্নয়নের একমাত্র অন্তরায়” শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।


পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে।কয়েকধাপ যুক্তিতর্ক লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করে ফাইনালে যুক্তিতর্কের লড়াই করে নওয়াপাড়া মডেল কলেজ ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ।বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো.মাহবুবুর রহমান,নুসরাত রহমান ও নুজহাত লামিছা খান।এদিন বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দল নেতা লামিয়া পারভীন অরিণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।


Tag
আরও খবর