চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

বাগেরহাট ৪ আসনে নৌকা পেলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এলাকায় আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামী লীগের দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণাকরেছেন রবিবার ( ২৬ নভেম্বর)  বিকেলে।

বাগেরহাট -৪  (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনে ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগের নাম ঘোষণা করার পরপরই মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ  করেন।

রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে নাম ঘোষণার পর এ এলাকার মানুষের  মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। এবার মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। 

এ মনোনয়নের  ফলে বাদ পড়েছেন এ এলাকার বর্তমান  এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয়  কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল আলম মিলন ।

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে বাগেরহাট-৪ আসন থেকে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।

নৌকার মনোনয়নের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এইচ এম বদিউজ্জামান সোহাগ  দলীয় নেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এলাকার সবার মধ্যে সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টি করে  জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত  করতে হবে। 

Tag
আরও খবর