বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

এনামুল হক বাবুলকে মনোনয়ন দেওয়ায় অভয়নগরে আনন্দ মিছিলে জনতার ঢল

জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশাল সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার (২৭ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ইব্রাহিম বিশ্বাস, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক এমএম আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগণসহ বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।


সমাবেশ শেষে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিশাল এক আনন্দ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।  সোমবার দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে নওয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে জনসমুদ্রে পরিণত হয় দলীয় কার্যালয় চত্বর। এসময় জয় বাংলা ও নৌকার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্প শহর নওয়াপাড়া। সমাবেশে বক্তারা যশোর-৪ আসনে তৃণমুলের চাহিদা মোতাবেক যোগ্য নেতা এনামুল হক বাবুলকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এবং বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রাথী এনামুল হক বাবুলের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।  


Tag
আরও খবর