বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

পাংশায় জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ জন এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করে মাত্র ২ জন


রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজার সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজে এ বছরে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ জন ছিল। তবে পাস করেছে মাত্র ২ জন। এই ফলাফলে এলাকাবাসী অত্যান্ত হতাশা জনক অবস্থায় রয়েছে। এই কলেজটিতে গত সোমবার সরোজমিনে গিয়ে জানা যায় যে এখানে ২৭ জন শিক্ষক এবং ১৪ জন কর্মচারী রয়েছে। আমরা কলেজটিতে উপস্থিত হলে শিক্ষকদের রুমে কোন শিক্ষক ছিল না, কয়েকজন শিক্ষক মাঠের ভিতরে বসেছিল। সাংবাদিকের পরিচয় জেনে কয়েকজন দ্রুত তাদের ক্লাস রুমে চলে যায়। উপস্থিত শিক্ষকদের মাঝে এইরকম ফলাফলের ঘটনা কেন ঘটেছে জানতে চাইলে,তারা বলে প্রিন্সিপাল স্যার কে ফোন দিতে। প্রিন্সিপাল মোঃ নবিউল ইসলামকে ফোন করলে তিনি বলেন সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলতে তিনি ব্যস্ত আছেন। এরপরে এলাকাবাসী জানান এখানে শিক্ষকদের কারণে এরকম অনাকাঙ্ক্ষিত ফলাফল হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা বলছে অন্য কথা ছাত্র-ছাত্রীরা নিজেরাই  বেশির ভাগই সময় ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকেন না। এরপর আমরা সরিষা ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল ইসলাম বাহার এর কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন, কলেজটি আগে অনেক সুন্দর ভাবেই চলছিল সুন্দর রেজাল্ট হত প্রতিবছর। কিন্তু যখনই এই কলেজটি সরকারি-করণ হয়ে যায় তখন থেকে রেজাল্ট ভালো হচ্ছে না। তিনি আরো বলেন আগে যখন কলেজটি ম্যানেজিং কমিটির আন্ডারে ছিল তখন কলেজের শিক্ষকেরাও সুন্দরভাবে ক্লাস নিত এবং সুন্দর ফলাফলও পেয়েছে। কিন্তু যখন থেকেই কলেজটির সরকারি হয়েছে তখন থেকেই শিক্ষকদের নাগাল তারা ধরতে পারছে না তাদের সঙ্গে কথাই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন যথাযথ কর্তৃপক্ষ যদি এদিকে নজর দেয় তাহলে আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত ভালো ফলাফলের আশা করা যায়। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের শিক্ষাক্ষেত্র প্রচুর ঝুঁকিপূর্ণ হয়ে পরবে।

Tag
আরও খবর