১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

নেত্রকোণা-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করলেন ঝুমা তালুকদার


  

নেত্রকোণা-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করলেন ঝুমা তালুকদার দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য পদত্যাগকারী দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। 


সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ঝুমা তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।


স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। তারপর ও আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও বার বার আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপির মেয়ে হয়ে ও দলীয় মনোনয়ন পাইনি। তাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।


তিনি আরও বলেন, এ আসন থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের মেয়ে আমি। আমার আব্বার মৃত্যুর পর থেকেই আমি উপজেলা আওয়ামী লীগের বলিষ্ঠকর্মী হিসেবে বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি। 


উল্লেখ্য, ঝুমা তালুকদার এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। 

আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে