চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সাভারে অবৈধ ভাবে গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা

কয়লা তৈরির কারখানা


রাজধানী ঢাকার সাভারে ইট দিয়ে বিশেষভাবে নির্মিত বিশাল চুলায় অবৈধভাবে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা এবং এই কয়লা বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে।

এই কয়লা তৈরির চুলা থেকে বের হওয়া ধোঁয়া আর ছাইয়ের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, গাছপালা ও আবাদি জমির ফসল।

এদিকে পরিবেশ অধিদপ্তর, সাভার উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই বলছেন, এসব চুলা ও কয়লার কারবার সম্পর্কে তারা কিছুই জানেন না। তবে জানার পর এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগী হওয়ার কথা জানান সবাই।

সরেজমিনে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, যৌথ মালিকানায় ভাড়া নেওয়া জায়গায় এসব চুলার মাধ্যমে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে এসকল কয়লা।

প্রতিটি চুলার ভেতরে দেড়শ থেকে ২০০ মণ কাঠখড়ি সাজিয়ে আগুন দেওয়া হয়। এ প্রক্রিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হতে টানা ১২ দিন সময় লাগে।এভাবে তৈরি করা কয়লা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যেই চলছে অবৈধভাবে এই সকল কয়লা উৎপাদন। ব্যাপারে দ্রুত প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর